
গাজীপুর টঙ্গিতে ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১
এলিজা পারভীন (লিজা) ষ্টাফ রিপোর্টার:-মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা।এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে,ব্যক্তি হতে পরিবার,পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক (ইয়াবা,ফেন্সিডিল, গাঁজা,হেরোইন দেশি/বিদেশী মদ,বিয়ার) উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ মে ২০২৪ইং তারিখ আনুমানিক রাত ২২১০ ঘটিকায় র্যাব-১, উত্তরা,ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেল স্টেশন এলাকার অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেল স্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেড বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ সাজু আহমেদ (২২),পিতা-মোঃ শুকুর মিয়া,মাতা-মোছাঃ নাজমা বেগম,সাং-ব্যাংকের মাঠ বস্তি,জনৈক শাজাহানের বাড়ির ভাড়াটিয়া,থানা-টঙ্গী পূর্ব,গাজীপুর মহানগর, গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৬০৫০ পিস ইয়াবা এবং ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ অন্যান্য মাদক ব্যবাসায়ীদের সাথে যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল এবং ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।
আসামীর সাথে যোগসাজস রয়েছে এমন অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবে।