রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কালিগঞ্জে ধর্ষণের মামলায় কথিত সাংবাদিক বারি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

স্টাফ রিপোর্টার ;: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে একাধিক ডিভোর্সি ১ সন্তানের জননীকে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনার মামলায় বহুল আলোচিত একাধিক বিয়ের নায়ক কথিত সাংবাদিক পরিচয় দানকারী চাম্পাফুল আঞ্চলিক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, বারি পুলিশের হাতে আটক।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামে।

পুলিশের হাতে আটককৃত আব্দুল বারী গাজী (৪০) উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।

ভুক্তভোগী ধর্ষিতা ডিভোর্সী নারী বাদী হয়ে গতকাল কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নং ১০।

থানার মামলা সূত্রে জানাযায়, উপজেলার উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে চাম্পাফুল আঞ্চলিক প্রেস ক্লাবের সংগঠনিক সম্পাদক পরিচয় দানকারী কথিত সাংবাদিক বারি পূর্ব পরিচয়ের সূত্র ধরে উপজেলার চাচাই গ্রামের আব্দুল খাঁ এর ডিভোর্সি কন্যার নিকট হতে ৩০ হাজার টাকা নিয়ে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে দীর্ঘ ১ বছর ধরে ধর্ষণ করে আসছিল। পরে বিয়ে করতে বিভিন্ন তালবাহানা শুরু করলে গত শুক্রবার ভুক্তভোগী ওই নারী বাড়িতে দাওয়াতের নাম করে ডেকে আনে। দাওয়াত খেতে আব্দুল বারি ওই নারীর ঘরে প্রবেশ করার সাথে সাথে ওত পেতে থাকা স্থানীয় লোকজন বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে উত্তম মধ্যম দিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক রাজিব ঘটনাস্থল থেকে আব্দুল বারী এবং ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে ভুক্তভোগী ধর্ষিত ঐ নারী গতকাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করলে কথিত সাংবাদিক আব্দুল বারীকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

অন্যদিকে ভুক্তভোগী এই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল এবং জবানবন্দী গ্রহণের জন্য সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানায় দীর্ঘ ১ বছর ধরে বিয়ের আশ্বাসে তার নিকট থেকে ৩০ হাজার টাকা নিয়ে তাকে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছে। বিয়ের কথা বললেই সে বিভিন্ন তালবাহানা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে।

ঘটনার আরো সত্যতা জানার জন্য কথিত সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল বারির নিকট জানতে চাইলে তিনি জানান, পূর্ব পরিচয় সূত্র ধরে তার বাড়িতে দাওয়াত খেতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটকে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাজিব সাংবাদিকদের জানান ঘটনার খবর পেয়ে দুজনকে আটক করে থানায় আনা হয় পরে ভুক্তভোগী ওই নারীর মামলায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category