সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

মাসুদ পারভেজঃ

কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান। তিনি উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।

তিনি আরে বলেন, যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন। কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সাধ্যমতো সবাইকে চেষ্টা করতে হবে বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখতে হবে, তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে।

ঈদ মানে আনন্দ ঈদ মানে মিলন ঈদ মানে শান্তি, সেই শান্তিতে থাকতে হলে আপনাদের আশেপাশে মাদক কারবারি, চোরা চালানি, ছিনতাইকারী, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখলে আমাদের খবর দিয়ে সহযোগিতা করতে হবে, এছাড়া ঈদের দিন স্কুল পড়ুয়া ছাত্র ও যুবকেরা বেপরোয়া ভাবে মোটরসাইকেল না চালানোর জন্য তাদের পিতা-মাতার প্রতি আহ্বান করেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দেবেন। তা না হলে থানা পুলিশকে জানাতে হবে।

বাল্য বিবাহ ও মাদককে না বলুন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ুন। সবাইকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category