শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৮ Time View

কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের

ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:-চাঁদপুরের ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০)নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার(১৩ মার্চ)২০২৬ ইং বিকেলে এই ঘটনাটি ঘটে।নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে।তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার জুমার নামাজের পর বাড়ির সীমানায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আবুল বাশারের সাথে বিল্লাল হোসেনের কথা-কাটাকাটি হয়।তর্কের এক পর্যায়ে আবুল বাশার উত্তেজিত হয়ে বিল্লাল হোসেনের বুকে ও মুখে প্রচণ্ড জোরে ঘুষি মারেন।এতে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান।

পরবর্তী পদক্ষেপ,উপস্থিত লোকজন দ্রুত বিল্লাল হোসেনকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে যান।তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।বিল্লালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং নিহতের পরিবারে শোকের মাতম শুরু হয়।

উক্ত ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.হেলাল উদ্দিন,এবং ওসি(তদন্ত)এমদাদুল হক ও এসআই জাকির হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ওসি মো.হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান,”প্রাথমিকভাবে জানা গেছে,সামান্য কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতেই বিল্লালের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল বাশার পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category