মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

এক কেজি ওজনের স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে – বিজিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

মোঃ আরিফ বিল্লাহ:: ভরতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ওজনের বড় ১ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মাসুদ রানা (২৬)। সে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিরি একটি চৌকসদল সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করেন।

এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বড় ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৬৭.৫ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category