শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

উখিয়ার সোনারপাড়া সৈকতে ভেসে এসেছে  একটি মৃত স্পিনার ডলফিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

জামাল উদ্দীন :: বিকেল ৫ টার দিকে ঢেউয়ের সাথে তীরে ভেসে আসা এ মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। ওজন ৯৫ কেজি। দীর্ঘদিন শিকার করতে না পারায় খাবারের অভাবে অসুস্থ হয়ে এ ডলফিনের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সমুদ্র বিজ্ঞানীরা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, ‘মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দাতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারনে গেছে। দীর্ঘ দিন শিকার করতে না পেরে খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে।

শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৪ ঘন্টা আগে মারা যেয়ে থাকতে পারে। তবে ডলফিনটি শরীরের পঁচনের চিহ্ন দেখা যায়নি।

তিনি জানান, ডলফিনটি স্ত্রী প্রজাতির। ময়নাতদন্ত শেষে মৃত ডলফিনটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে  জানা যায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category