বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, আজ আখেরি মোনাজাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ Time View

জাওয়ান উদ্দিন :- কক্সবাজারে ইজতেমার দ্বিতীয় দিনে একসঙ্গে লাখো ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের আল-বয়ান স্কুলের পূর্ব পাশের মাঠে জুমার নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন রাজধানী কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা আনাস। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আরেখি মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে।এর আগে ইজতেমায় ফজরের নামাজের পর বয়ান করেন,ঢাকার নিউ মাকেট জামে মসজিদের জিম্মাদার হাফেজ ইমতিয়াজ। এছাড়া জোহরের নামাজের পর চট্টগ্রামের শুরাহ মাওলানা আব্দুল হালিম,আসরের পর আমেরিকান জামাতের সাথী এবং মাগরিবের বয়ান করেন মাওলানা মুনির বিন ইউছুফ বয়ান করেন। এদিকে শুক্রবার সকাল থেকে দূর-দূরান্ত থেকে টুপি,পাঞ্জাবি ও জায়নামাজ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী ভিড় করেন ইজতেমা মাঠে। জুমার নামাজ আদায়ের জন্য সুবিশাল প্যান্ডেলের গণ্ডি ছাড়িয়ে যায়। দুপুর গড়াতেই জনসমুদ্রে রূপ নেয় ইজতেমার মাঠ। মুসল্লীদের জন্য সুপেয় পানি,নামাজ ও অজুর বিশেষ ব্যবস্থা করা হয়। ইজতেমায় আসা শহরের টেকপাড়ার ঠিকাদার আবদুল্লাহ আল মামুন রিয়াদ বলেন,বিশাল জামাতের মাধ্যমে জুমার নামাজ আদায় ভাগ্যের ব্যাপার। তাই দুপুরের আগে ইজতেমার মাঠে বন্ধু—বান্ধব নিয়ে চলে আসা। আরেক মুসল্লি মাজেদ বলেন,তাবলীগ জামাতের মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজ প্রসারিত হচ্ছে। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হচ্ছে। তাই তিনি সবাইকে ইজতেমায় আসার আহ্বান জানান।’

ইজতেমা সফল করতে দায়িত্বশীলদের পাশাপাশি জনপ্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়ান। ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বলেন,গত এক মাস ধরে ইজতেমা সফল করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ইজতেমা শেষ হবে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন,ইজতেমা সফলে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে ইজতেমার জন্য একটি স্থায়ী মাঠ করা হবে। যাতে মুসল্লিদের সুবিধা হয়। কক্সবাজারের ৯ উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় স্বতঃস্ফূর্ত অংশ নেয়। এছাড়া আমেরিকা,মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ থেকেও এখানে জামাত এসেছে। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের জেলা ইজতেমা শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category