সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আবু সুফিয়ান (৫২) ও নরসিংহ বুনার্জি (৩৫)। তাদের বাড়ি পার্শ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় কুলাউড়াগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও নরসিংহ বুনার্জি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আবু সুফিয়ান জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র এবং নরসিংহ বুনার্জি একই ইউনিয়নের ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ জানান, ট্রাক জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category