বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেনে,বিএনপি-জামায়াত সন্ত্রাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

সিলেট,৪ নভেম্বর,২০২৩ নিউজ ডেস্ক:- পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেনে,বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ,রাষ্ট্র ও জনগণ নিরাপদ নয়। মন্ত্রী গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগররর আখালিয়াস্থ কালীবাড়ীতে সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর‘স্মার্ট বাংলাদেশ’বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে এ মন্তব্য করেন।
এসময় ড.মোমেন বলেন,আমরা বিরোধী দলকে সম্মান করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তবে রাষ্ট্র ক্ষমতার লোভে দেশের শান্তি,সম্পদ নষ্ট করে, সাংবাদিক-পুলিশ পিটিয়ে,বিচারপতির বাসভবন, হাসপাতালে হামলা অগ্নি-সন্ত্রাস,জ্বালাও-পোড়াও করে সরকার বদলানো যাবে না। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার বদল হবে। আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে হবে,কারণ দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।
কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যিশুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উঠান বৈঠকে বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস,আওয়ামী লীগ নেতা সুদীপ দেব,সাব্বির খান,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান,যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড.মিছবাউর রহমান,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি কিশোয়ার জাহান সৌরভ,সিসিকের কাউন্সিলর রেবেকা বেগম ও জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক চৌধুরী এজাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category