শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কোটালীপাড়ায় আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদ দাতা -
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে, তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার গচাপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আঃ আজিজ শেখের স্ত্রী ও উপজেলার গোপালপুর গ্রামের মৃত বারেক হাওলাদারের মেয়ে।
আটকের পর রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শত’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে, বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category