শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

হায়দরগঞ্জ বাজারে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থায় স্বস্তিতে ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪০ Time View

হায়দরগঞ্জ বাজারে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থায় স্বস্তিতে ব্যবসায়ীরা

এম এইচ সৌরভ,রায়পুর উপজেলা প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদ এর হায়দরগঞ্জ বাজারে দীর্ঘ প্রায় ৩-৪ মাস ধরে নাইট গার্ড না থাকায় রাতের বেলায় চুরি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন ব্যবসায়ীরা।

বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেন।এ প্রেক্ষিতে ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হাওলাদার ও ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাশেম বেপারী পরামর্শ করে বাজারের নিরাপত্তা জোরদারে একসাথে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থা করেন।

নাইট গার্ডদের সাথে কথা বলে জানা যায়,তারা আগামী ৫ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন রাতে হায়দরগঞ্জ বাজারে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে,গার্ডদের অর্থায়ন করবেন জনাব মোঃ কাশেম বেপারী।

বাজারের ব্যবসায়ীরা জানান,দীর্ঘদিন পর বাজারে রাতের পাহারা ব্যবস্থা চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।ব্যবসায়ীরা বলেন,এতে করে আমরা অন্তত এই কয়েকদিন চিন্তামুক্তভাবে বাড়িতে ঘুমাতে পারবো।তারা আরও বলেন,ঈদের পর বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ীভাবে নাইট গার্ড নিয়োগ এবং একটি বণিক সমিতি গঠন করা খুবই গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে কাশেম বেপারী বলেন,ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার কথা চিন্তা করেই চেয়ারম্যান মহোদয়ের সাথে পরামর্শক্রমে আপাতত ৮ জন নাইট গার্ডের সাময়িক পাহারার ব্যবস্থা করা হয়েছে।ভবিষ্যতে এর সংখ্যা আরও বৃদ্ধি এবং স্থায়ী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category