শনিবার, ০২ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সাভারের পথচারী মানুষের মাঝে যুবদলের ইফতার বিতরণ

মোঃ শান্ত খান
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

ঢাকা জেলা প্রতিনিধি ::শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তেঁতুলঝোড়া ইউনিয়নের পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদল নেতা ‘ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন পবিত্র মাহে রমজান মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার এর নির্দেশনায় তত্ত্বাবধানে ৩ শতাধিক রোজাদার ও অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনের ন্যায় আজ রোজাতেও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীব অসহায় পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছেন।

এসময় ইফতার বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদল নেতা ‘ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সাধারণ কর্মী মাত্র, আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের আদেশে নির্দেশনায় এবং সাভার উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার এর তত্ত্বাবধানে হেমায়েতপুর এলাকার মোট কয়েকটি
গুরুত্ত্বপূর্ণ পয়েন্টে ৩ শতাধিক রোজাদার এবং অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখনও সম্পূর্ণ গণতন্ত্রের স্বাদ পাইনি। কুচক্রী মহলের অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মধ্যে রেখেছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল। এ আন্দোলনের শুরুতে নেতৃত্ব দিয়েছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার আপোষহীন মনোভাব হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছিল। আজ তারেক রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

জানা যায়, আন্দোলন সংগ্রামে অগ্রগামী বিএনপির এ সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পবিত্র মাহে রমজান ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়ে দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবদল নেতা মোঃ সোহাগ আহমেদ, যুবদল নেতা জনি, সহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category