শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নরসিংদীর শিবপুরে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

নরসিংদীর শিবপুরে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আবুনাঈম রিপন,নরসিংদী:-নরসিংদী শিবপুর উপজেলায়,জাতীয় সংহতি দিবস উপলক্ষে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথকভাবে দুই স্থানে উদযাপন করা হয়েছে।

উক্ত বিষয়টি উপলক্ষে ৭ ই নভেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার বিকেলে একটি পক্ষ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আর একটি পক্ষ শিবপুর কলেজ গেইট সমাবেশ ও র‍্যালী করেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,নরসিংদী – ৩ শিবপুর আসনের বিএনপির প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসন মাষ্টার, মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী,শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার,তোফাজ্জল হোসেন,শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান প্রমুখ।

অপরদিকে একই সময়ে পাশ্ববর্তী কলেজ গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া প্রমুখ।

আজকের সমাবেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্দেগ উৎকন্ঠা থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষেরই সমাবেশ র‍্যালী শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।আজকে থেকে শিবপুর উপজেলা বিএনপির মধ্যে বিভক্তি প্রকাশ্য হয়েছে বলে মনে করেন সাধারণ জনগন।দলীয় নেতাকর্মীরাও বিব্রত হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category