বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

৯ম শ্রেণীর ছাত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ. অতঃপর ডুবুরি দল কর্তৃক লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে সঞ্জয় মহন্ত (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।৩ রা জুলাই (বুধবার) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ শিক্ষার্থী উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে।
তিনি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩ টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক পরিক্ষা শেষে ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা।

এ সময় হঠাৎ তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয়। এরপর ব্রিজ থেকে সেও গোসলের উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয়।পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে।অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেয়। পরবর্তিতে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কুলিক নদীর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সঞ্জয় মহন্ত সাহার হদিস পাননি।

রানীশংকৈল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর থেকে বিশেষজ্ঞ ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে এবং ঘটনাস্থলে এসে নবম শ্রেণী স্কুল ছাত্রের লাশ উদ্ধার করতে সক্ষম হয় । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category