বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২১ Time View

স ম জিয়াউর রহমান::সূর্যগিরি আশ্রমের উদ্যোগে গত ১৪ জুলাই ২০২৪ এস.এস.সি ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরন ফটিকছড়ির হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী।

বিপ্লব চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে এবং আশ্রমের সাধারণ সম্পাদক ধীমান দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দীন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মাস্টার কবির আহম্মদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, মাস্টার খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেট্রোর যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেন গুপ্তা, প্রভাত যুব নারী সংগঠনের প্রশিক্ষক নূরী আসমা, জেসমিন মাহমুদ, ফটিকছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টিপু, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ মুছা।

স্বগত বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা বাবু গৌরাঙ্গ দত্ত। প্রধান অতিথি বলেন জ্ঞান আহরণ করে সেবার ব্রতে বেরিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার শিক্ষিত জাতির মূলমন্ত্র। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিক্ষিত জাতি হিসেবে বিশ্ব দুয়ারে ঠাঁই করে নিতে শিক্ষা খাতকে অত্যান্ত গুরত্ব দিয়েছেন।

এতে সংগঠনের উপদেষ্টা বাবু তরুন কুমার আচার্য্য, সুজন শীল, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, শংকর দাশ, শিমুল পাল, অভি বসু মল্লিক, ডাঃ উজ্জল কুমার শীল, মানিক বড়ুয়া, ঝুমার সর্দার ১, ঝুমুর সর্দার ২, শিবু ভট্টাচার্য, শিমুল ভট্টাচার্য, প্রবোধ পাল, নিপু পাল, মৃদুল দে, ঝুন্টু শীল, সজীব শীল, নিলু দাশ, তপন দাশ, সোনারাম আচার্য্য, কুমার রতন আচার্য্য, মহিলা সম্পাদিকা, অর্চ্চনা রাণী আচার্য্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, মৌসুমি চৌধুরী, জয়া গুহ, লুনা বিশ্বাস, রূপনা আচার্য্য, মুন্নী দাশ, সীমা দাশ, অগ্নিলা শর্মা দিয়া, অদিতি দাশ, রূপনা রাণী আচার্য্য, আবু বড়ুয়া, সুমা সর্দার নমিতা দাশসহ অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, গুণী ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সবশেষে বিশ্ব শান্তি কল্যাণে সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category