মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

সালথা”য় বিএনপি সাবেক সভাপতির কবর জিয়ারত করলেন- শামা ওবায়েদ ইসলাম রিংকু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View

সালথা”য় বিএনপি সাবেক সভাপতির কবর জিয়ারত করলেন- শামা ওবায়েদ ইসলাম রিংকু

মোঃ ইলিয়াছ খান,সালথা ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আজ রবিবার(৪ জানুয়ারী)বিকালে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে কবির মিয়ার নিজ বাড়িতে কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি। পরে মরহুমের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি আমার বাবা কে এম ওবায়দুর রহমান সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন।তিনি এখন আমাদের মাঝে নেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহতায়ালা যেন কবির চাচাকে জান্নাতের মেহমান বানান।তিনি আরো বলেন,বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিন হবে।এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।আগে কে কোন দল করতো সেগুলো আমাদের দেখা যাবে না।আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারে তাহলে আমরা ৩১ দফা ধারায় দেশ পরিচালনা করব।আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি গত ১৮ বছর আপনাদের পাশে আছি এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।আমি আগামী নির্বাচনে নির্বাচিত হলে সালথা উপজেলায় আন্তর্জাতিক মানে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলবো।যাতে করে কারো দূরে গিয়ে কারো লেখাপড়া করতে না হয় চিকিৎসা সেবা নিতে সুবিধা হয়।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার,সালথা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান,সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর,বিএনপি নেতা জাহিদ হোসেন,রাশেদ মাতুব্বর,যুবদল নেতা এনায়েত হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর,কামরুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category