শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:-ফরিদপুরে সালথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু এর পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে বড় লক্ষণ দিয়া ঈদগাহ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নূরুর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, বিএনপি নেতা, ডা. শাহ আলম, বকুল মেম্বার, সুরুজ মাতুব্বর, নুরুল ইসলাম খান, আবু মেম্বার, বকুল মোল্লা, ফরিদপুর জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক ইমদাদ খান রাসেল, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন প্রমুখ।এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

কর্মী সভার বক্তারা বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -২ আসনে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু কে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদ পাঠাতে হবে। তিনি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন তাহলে তিনি মন্ত্রিত্ব পাবেন। এবং আমাদের সালথা ও নগরকান্দায় অনেক উন্নয়নের অনেক ভূমিকা রাখবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে মাঠে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category