বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

সাতক্ষীরায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মসার্ধশত বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: হজরত খান বাহাদুর আহ্ছান উল্লা (র.) এর জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষরোপন, কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউনের সমন্বয়ে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের বাস্তবায়নে ফজরের নামাজের পর থেকে অর্ধবেলা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের সভাপতি আলহাজ্ব একরাম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন হালদারের পরিচালনায় মোবাইল কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, আজীবন সদস্য আলহাজ্ব আনিসউজ্জামান খোকন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুদ্দীন ইয়াছিন, মাঘরী আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক আবু তৈয়ব খান, সহ-সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদ, মাঘরী মিশনের জহুরুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল আলিম, আনারুল হক আনু, ফিরোজ আনোয়ার, গোলাম মঈনউদ্দীন, শফিউল আলম মিঠু, আহছান উল্লাহ কল্লোল, তৌহিদ হোসেন, স্বাধীন হোসেন, তৌফিক সহ পীর আওলাদ সহ কেন্দ্রীয় মিশনের কর্মকর্তা, উপজেলার ২২টি শাখা মিশনের সভাপতি, সম্পাদক, এবং আহ্ছানীয়া মিশনের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ, হার্মদ, নাতে রসুল, তাওল্লাদ শরীফ, কিয়াম, দোয়া মোনাজাত করা হয়। পরে আগত অতিথিদের মাধ্যমে মিশন চত্বরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান ও ফলজ বৃক্ষ রোপন করা হয়।
উল্লেখ্য যে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও শাখা মিশন শ্রষ্টার ইবাদাত, সৃষ্টির সেবা ব্রত নিয়ে দীর্ঘদিন ধর্মীয়, সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category