সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

শুক্রবার বাদ জুমা সিলেট আম্বরখানা বিএনপির মিছিল থেকে আটক ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

মোঃ মোহন আহমেদ সিলেট প্রতিনিধি:সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।এসময় মিছিল থেকে ৪ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান,সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু,বিএনপি নেতা আকবর’সহ আরো একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন,সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম। শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির,বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন,সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন।এসময় পুলিশ বাধা দেয়,পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীকে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন,যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির,সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে একটি মিছিল মহানগরীর চৌহাট্টা গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category