সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

শপথ গ্রহণ করলেন হবিগঞ্জের চার এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:
শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত হবিগঞ্জের চার সংসদ সদস্য।গত বুধবার(১০জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠন করান।জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এড.আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এড.ময়েজ উদ্দিন রুয়েল,হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন শপথ গ্রহণ করেন।

শপথ শেষে তাঁরা আওয়ামী লীগে পার্লামেন্টারী বৈঠকে অংশগ্রহণ করছেন।এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এর আগে শপথ নিতে মঙ্গলবার ঢাকায় যান হবিগঞ্জের চারটি আসনে নবনির্বাচিত এমপিরা। এ সময় তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকা যান। প্রসঙ্গত ০৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই নৌকার বিজয়ী ০২জন আওয়ামী লীগের প্রার্থী ও ০২জন স্বতন্ত্র প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category