মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর উন্নয়ন ও সংস্কার ভিত্তিক নির্বাচনীয় ইশতেহার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ Time View

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর উন্নয়ন ও সংস্কার ভিত্তিক নির্বাচনীয় ইশতেহার

এম এইচ সৌরভ,রায়পুর প্রতিনিধি:-লক্ষ্মীপুর-২ আসনের আসন্ত্রন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯ ই ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ-সোমবার রায়পুর উপজেলায় নির্বাচনী প্রচারণা শেষে(রায়পুর ও সদর অংশ)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)মনোনীত প্রার্থী মোঃ আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে একটি বিস্তৃত উন্নয়ন ও সংস্কারভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহারে তিনি বলেন,নির্বাচিত হলে লক্ষ্মীপুর-২ আসনকে একটি আধুনিক,নিরাপদ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।তিনি অবকাঠামো উন্নয়ন,মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,নারী ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার করেন।

ইশতেহারে উল্লেখ করা হয়,গ্রামীণ রাস্তা-ঘাট নির্মাণ ও পুনর্নির্মাণ,চরাঞ্চলের ভূমিহীন মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।পাশাপাশি “দলিল যার জমি তার”নীতি বাস্তবায়নের মাধ্যমে ভূমিদস্যুতা ও অবৈধ দখল রোধ করা হবে।মাদক সমস্যাকে এলাকার সবচেয়ে বড় সামাজিক সংকট উল্লেখ করে তিনি বলেন,নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ড্রাগ ফ্রি টাস্কফোর্স গঠন এবং ভুল পথে যাওয়া যুবকদের কাউন্সেলিং ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষা খাতে উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল হাব ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা দেওয়া হয়,যেখানে প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং,ফ্রিল্যান্সিংসহ আধুনিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে।এর মাধ্যমে শিক্ষিত তরুণদের স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান,সরকারি হাসপাতাল আধুনিকায়ন,ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া নারী নিরাপত্তা নিশ্চিতকরণ,সরকারি দপ্তরে দুর্নীতি দমন,জলাবদ্ধতা নিরসন,জেলেদের নিরাপত্তা এবং মজু চৌধুরীর হাট নৌবন্দর আধুনিকায়নের প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।শেষে তিনি লক্ষ্মীপুর-২ আসনের ভোটারদের উদ্দেশে বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে ঘোষিত অঙ্গীকারগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন—ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category