মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

রাসিকের প্যানেল মেয়র নিজাম গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

রাজশাহী প্রতিনিধি :: ৭ জানুয়ারি ২০২৪নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র নিযাম উল আযীমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নাগরিক শিরোইলে অবস্থিত তার বাড়িতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা অভিযান চালায়।

রোববার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর মো. নিযাম উল আযীম রাজশাহী-২ আসনের একজন প্রার্থীর হয়ে কাজ করছিলেন। তিনি ওই প্রার্থীর হয়ে তার এলাকার ভোটারদের নানাভাবে প্রভাবিত করে আসছিলেন। সরকারি উপকারভোগী ভোটারদের তিনি তাঁর পছন্দের প্রার্থীরকে ভোট দিতে বাধ্য করছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

কর্নেল মুনিম ফেরদৌস বললেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সোমবার সকালে ইলেকট্রোরাল আদালতে তাকে হাজির করা হবে।

উল্লেখ্য, নিযাম উল আযীমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে স্থানীয় দরিদ্র মানুষের নামে বরাদ্দ করা টিসিবির কার্ড নিজ হেফাজতে নিয়ে জিম্মি করার অভিযোগ ছিল।

শনিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের চার কাউন্সিলরকে ডেকে সতর্ক করেছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। এরপর ফিরে এসে তারা এলাকার সবার টিসিবির কার্ড জমা নিয়ে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category