মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

যশোরে বিএনপির মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৫২ Time View

আরমান খান স্টাফ রিপোর্টার:
যশোরে নির্বাচন বর্জন ও অহসহযোগ আন্দোলন এবং হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় জেলা যুবদলের আয়োজনে যশোর শহরে মিছিল করে তারা।এছাড়া অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে হরতালের সমর্থনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে মশাল মিছিল করে। যশোর নগর যুবদলের হরতালের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে মশাল মিছিল করে। যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলা বিএনপি,যশোর-খুলনা মহাসড়কে জেলা ছাত্রদল, যশোর-নড়াইল সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল মশাল মিছিল করে।

ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহি টিপুর নেতৃত্বে উপজেলা সদরে ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে নাভারণ বাজারে,চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ সালাম ও মাসুদুল হাসানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাশাপোল ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপ্রত্র বিলি করেন।চৌগাছা উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল হরতালের সমর্থনে মশাল মিছিল করে। মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে হরতালের সমর্থনে মশাল মিছিল করে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপি মুড়লী পূর্বপাড়ায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category