মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

মাধবদীতে ছোট ২ ভাইয়ের হাতে মাদকাসক্ত রমজান আলী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

মাধবদীতে ছোট ২ ভাইয়ের হাতে মাদকাসক্ত রমজান আলী নিহত

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদীঃ-নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল মাদকাসক্ত বড় ভাই রমজান আলীর।

৪ জানুয়ারী ২০২৬ ইং রবিবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন এর পুরানচরে এই ঘটনা ঘটে।নিহত রমজান আলী (৩৬)একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা।যানা যায় নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহার করার জন্য পারিবারিক ভাবে বাধা নিষেধ দেয়া হলেও কোন কাজে আসেনি।এলাকা মানুষের নানা ধরনের খারাপ মন্তব্যের কারণে ছোট দুই ভাই ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায়।এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেন এর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে ঝগড়ায় জড়ায়ে যায় মাদকাসক্ত রমজান আলী।এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী।এতে মাদকাসক্ত রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,রমজান আলী চারটি কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর।মাদকাসক্ত রমজান আলীকে পূর্বে তার পিতা মুসা মিয়া প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর ও মাদক সেবন থেকে মুক্ত করতে পারেননি।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,ঘটনার অদ্য ৫/১/২৬ ইং সোমবার খবর পাওয়ার পর এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে।বর্তমানে মাধবদী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category