রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

মহান বিজয় দিবসে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও -সহযোগী অঙ্গ সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৩ Time View

মহান বিজয় দিবসে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও -সহযোগী অঙ্গ সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি,রাজবাড়ী:=মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বালিয়াকান্দি উপজেলা সদরে আয়োজিত এ বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা হারুনুর রশিদ হারুন।মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা,শহীদদের প্রতি শ্রদ্ধা,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা হারুনুর রশিদ হারুন বলেন,“১৬ ডিসেম্বর আমাদের গৌরব,আমাদের অহংকার।লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের চেতনাকে ধারণ করেই দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”তিনি আরও বলেন,দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।
এস এম মিজানুর রহমান বিল্লালের সঞ্চালনায় বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ সাবেক সভাপতি জনাব আবুল হোসেন খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুঁইয়া সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নু,মীর মনিরুজ্জামান বাবু দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান,সাবেক সভাপতি জামালপুর ইউনিয়ন বিএনপি,জনাব ওহাব মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক বালিয়াকান্দি উপজেলা বিএনপি ফরিদ আহমেদ আসিক,বাচ্চু মন্ডল,বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জান কামরুল,রাজবাড়ী কৃষকদলের সভাপতি মহাসিন খান,উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলা সেচ্চাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন এছাড়া যুবদল,ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category