রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

ভোট কেন্দ্রে যেতে বাধা দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

বাপ্পি আহমেদ,জেলা প্রতিনিধি:- আইনমন্ত্রী আনিসুল হক বলেন,দেশে অনেক ষড়যন্ত্র চলছে,ষড়যন্ত্রকারীদের বলেন আর ষড়যন্ত্র করবেন না। ভোট কেন্দ্রে যেতে বাধা দিলে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। আইনে সোপর্দ করে আইনীভাবে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়া হবে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কসবায় নিজ নির্বাচনী এলাকা বিনাউটি ইউনিয়নের মজলিশ বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি জনগনকে বলেন,সারা বিশ্বের ক্যামেরা ফিট করে রাখছে আপনারা ভোট কেন্দ্রে যান কিনা। আপনারা নির্বাচনে অংশগ্রহন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করবেন,নির্বাচনে অংশগ্রহন করে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবেন। আইনমন্ত্রী বলেন,যারা আপনাদের টাকা লুট করে নিয়ে সাজা’র ভয়ে লন্ডনে পালিয়ে ৩তলা বাড়িতে থাকেন। সেই টাকা দিয়ে কিছু বিদেশী সাংবাদিক দিয়ে দেশের বিরুদ্ধে লিখায়। দেশের নামে মিথ্যা কথা লিখায় যে, দেশে লাশ পড়ে গেছে। কোথায় লাশ পড়েছে তাদের খুঁজে বের করতে বলেন। দেশে নাকি মানুষকে নির্যাতন করি আমরা। তাদের জিজ্ঞেস করতে হবে নির্যাতনের কি দেখেছেন। মানুষতো নির্যাতিত হয়েছে ২২ বছর আগে।
তিনি বলেন,এই যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পয়সা খরচ করে কুৎসা রটায় এগুলো বন্ধ করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আপনারা দেশের নাগরিক,আপনাদেরকেই ব্যবস্থা নিতে হবে। ২০২৪ সালে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বলবেন,আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখাবেন আর বলবেন আমরা ভাল আছি। বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন,পৌর মেয়র গোলাম হাক্কানী,উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ,জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক পৌর মেয়র এমরানউদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনাউটি ইউপি আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুল হামিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category