রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৪ Time View

ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া:-ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশায় কৌশলে ১২ কেজি গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার(২ মার্চ)দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভৈরব সার্কেলের একটি দল ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ দিকে টোল প্লাজার সামনে ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৩৯০২ নম্বরের একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান সূত্র জানায়,এক আসামির ভ্যানিটি ব্যাগ ও পরনের কাপড়ের ভেতরে গাঁজা পাওয়া যায়। অপর দুই আসামির শরীর তল্লাশি করে দেখা যায়,তাদের পেট ও পিঠে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় মাদক বহন করা হচ্ছিল।সব মিলিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এদের মধ্যে আটকরা হলেন,নরসিংদী জেলার বেলাব উপজেলার চর আমলাব এলাকার সালমা বেগম(৪০),কুলিয়ারচরের বড় ছয়সূতী নাগরবাড়ী এলাকার রোকসানা(৪৫),ভৈরবের পঞ্চবটি বউবাজার এলাকার সালমা(২৪),সালমা(বর্তমানে নরসিংদী সদরে বসবাসরত)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদক”দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category