বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ভারতের দক্ষিণাঞ্চলে বন্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

নয়াদিল্লি,২০ ডিসেম্বর,২০২৩ নিউজ ডেস্ক:- ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বন্যা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সেখানে ফের এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। বুধবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। খবরে বলা হয়,বন্যার পানিতে তামিলনাড়–রাজ্যের অনেক রাস্তা ডুবে গেছে এবং এতে বিভিন্ন স্থানে শত শত লোক আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিমানবাহিনী আটকে পড়া মানুষের জন্য ১০ টন খাদ্য সামগ্রী জরুরিভাবে সরবরাহ করেছে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিও ফুটেজে আশেপাশের পুরো এলাকা পানির নিচে এবং উদ্ধারকর্মীদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবরে বলা হয়ছে,তামিলনাড়–র মুখ্য সচিব শিব দাস মীনা বলেছেন,এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১২,৬০০ মানুষ বাধ্য হয়ে নিরাপদ স্থানে চলে গেছে। সামাজিক গণমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজ্যের গভর্নর বলেছেন,থুথুকুড়ি এবং তিরুয়েলভেলিসহ আরো অনেক জেলার পরিস্থিতি‘ভয়াবহ’রূপ নিয়েছে। তামিলনাড়– রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে.স্ট্যালিন বলেন, সেখানে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের চলাচলের ও জীবনজীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় মিচাংয়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহ পর এ ভারী বৃষ্টিপাত হয়। ঝড়টি গত ৬ ডিসেম্বর তামিলনাড়– এবং অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হেনেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category