বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সাতক্ষীরা ক্যাম্পাসে পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: ২০০ রকমের পিঠা প্রদর্শন করে ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সাতক্ষীরা ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বাইপাস সড়কে অবস্থিত ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির ক্যাম্পাসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি সাতক্ষীরা ক্যাম্পাসের প্রিন্সিপাল নুর আলম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এস কে আজহার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ব্লিস ইন্টারন্যাসনাল একাডেমির চেয়ারম্যান মোঃ আবু হাসান, হাসান গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক কবির হোসাইন।

এসময় উৎসবে ১২টি স্টলে মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুর পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, সর ভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, দুধ চিতই, বিবিখানা, ভাঁপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, নকশি পিঠাসহ বাহারি রঙের সঙ্গে বৈচিত্র্যময় ডিজাইন ও নকশার ২০০ রকমের পিঠা তোলেন নারী উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category