
মোয়াজ্জেম সরকার রুবেল:: শনিবার (২৭ জানুয়ারী২০২৪) বাদ যোহর দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি, এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় আলহাজ্ব সারোয়ার হোসেনের সভাপতিত্বে নূরানী শাখার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দারুল হুদা হাফিজিয়া কওমী ও এতিমখানা মাদ্রাসাতে কুরআনের পাখিদের সাথে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জননেতা আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরীয়াস সাঈদ, জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব, কাউন্সিলর হুমায়ুন কবির, সরকারী কলেজের সাবেক অধ্যাপক আবু সামা মিয়া ঠান্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আবু রেজা, রুবেল ইসলাম, মাহমুদুল হাসান, নুরন্নবী, সামিউল ইসলাম, সোহেল রানা, ফেরদৌস ওয়াহিদ সবুজ সহ অনেক মুসল্লী উপস্থিত ছিলেন।
মুল বক্তব্য উপস্থাপন করেন সদ্য নিয়োগ প্রাপ্ত মুহতামিম মাওঃ আলহাজ্ব ওসমান গনি। সে সময় সহ সভাপতি আলহাজ্ব আঃ হাকিম, মোঃ আব্দুর রহিমসহ কমিটির অন্যান্য সদস্য এবং শিক্ষক ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।