সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি সদস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

জেনেভা,৯ ডিসেম্বর,২০২৩ নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি সদস্য দেশ গাজায় মানবিক কর্মীদের রক্ষায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।
খসড়া এই প্রস্তাবটির বিষয়বস্তু রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নির্বাহী বোর্ডের‘অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি’নিয়ে আয়োজিত বৈঠককালে পর্যালোচনা করা হবে।
আলজেরিয়া,বলিভিয়া,চীন,মিসর,ইন্দোনেশিয়া, ইরাক,জর্ডান,লেবানন,মালয়েশিয়া,মরক্কো, পাকিস্তান,কাতার,সৌদি আরব,তিউনিশিয়া,তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন প্রস্তাবটি পেশ করে।
ডব্লিওএইচওতে ফিলিস্তিনী প্রতিনিধিদের পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে। তারাও প্রস্তাবটিতে স্বাক্ষর করেছে।
ডব্লিওএইচও’র সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের বিপর্যয়কর মানবিক পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকায় সামরিক অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তারা মানবিক কর্মী বিশেষ করে যারা সরাসরি চিকিৎসার কাজে নিয়োজিত তাদের এবং হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রের সাথে জড়িতদের প্রতি‘সম্মান ও সুরক্ষা’দেয়ার জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া আলাদাভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার শুক্রবার বলেছেন,গাজার পরিস্থিতি দিনকে দিন ধারনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে যাচ্ছে।
উল্লেখ্য,গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরাইলী প্রাণ হারায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় ১৭ হাজার ৪৮৭ ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category