সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিএনএম প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:- শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নির্বাচনী প্রচার অফিসে এ ঘটনা ঘটে।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নোঙর প্রতীকের একটি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রচার অফিসটি পুড়ে ভস্মীভূত হয়েছ যায়। ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে ছাই হয়ে যায় পুরো প্যান্ডেল ও ভেতরে থাকা প্রচার সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, নির্বাচনী অফিসে খড়ে প্রথমে আগুন ধরে। সে আগুন থেকেই পুরো নির্বাচনী অফিস পুড়েছে। আগুন লাগার ঘটনাটি আমরা তদন্ত করছি। নোঙর প্রতীকের প্রার্থী যদি অভিযোগ দেন তাহলে তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বিএনএম প্রার্থী আব্দুল মতিন অভিযোগ করে জানান,আমার প্রতিপক্ষরা ভোটারদের ভয়ভীতি দেখাতে মালামালসহ অফিসে অগ্নিসংযোগ করেছে। এছাড়া মহারাজপুরে মতিনের প্রচারযানের চালককে মাধররে করে তাড়িয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান রাজন ও তার দলবল। রামকৃষ্টপুর এলাকায়ও ভাংচুর করা হয়েছে প্রচারযান এমন অভিযোগও করেন তিনি। তিনি আরও বলেন,পৌর এলাকার অন্তত ২৫-৩০টি স্থানে তার পোষ্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।বালিয়াডাঙ্গায় তার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি কর্মীদের এলাকাছাড়াও করা হয়েছে। তিনি এসব ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category