বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন

বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ Time View

বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে

মুর্শিদাবাদ,সংবাদদাতা(ভারত):-বাবরি মসজিদকে ঘিরে দীর্ঘদিনের আবেগ,নানা বাধা-বিপত্তি ও রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে প্রকাশ পেল বাবরি মসজিদের নির্মাণের ড্রয়িং।

আগামীকাল ১১ তারিখে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হতে চলেছে। এই ঘোষণার পর থেকেই নতুন করে আলোড়ন শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।এই ঐতিহাসিক উদ্যোগের পেছনে হুমায়ুন কবিরের সাহসী ভূমিকা বিশ্বজুড়ে বিরল এক ইতিহাস সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকেই।তাঁর দৃঢ় অবস্থান ও সাহসিকতা দেশ-বিদেশে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিশেষ করে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকার ছেতিয়ানি মোড়ে মানুষের মধ্যে এই খবর ঘিরে উত্তেজনা ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। বাবরি মসজিদকে ঘিরে মানুষের আবেগ যেন নতুন করে প্রকাশ পাচ্ছে।অনেকেই এটিকে শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়,বরং ইতিহাস ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে,“দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার খবর আমাদের কাছে আবেগের বিষয়।শান্তিপূর্ণ পরিবেশে কাজ সম্পন্ন হোক, এটাই আমাদের কামনা।তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হলেও,সাধারণ মানুষের প্রত্যাশা—এই উদ্যোগ যেন শান্তি,সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category