মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারের পাচারকালে ৭৪২বস্তা সার সহ আটক ১১

জামাল উদ্দীন
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৮ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::বঙ্গোপসাগর দিয়ে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

সীমান্ত উপজেলা  টেকনাফের কোস্টগার্ড জওয়ানেরা ৭৪২বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোট নিয়ে রোহিঙ্গাসহ ১১জন মাঝি-মাল্লাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

সুত্র জানায়,গত ৭মে ২০২৫ইং ভোররাত ৪টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে ৪নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিন চালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। সাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি। কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড জাহাজ ঘন্টাব্যাপি ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭৪২বস্তা ইউরিয়া সারসহ চট্টগ্রাম ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ১১জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ (বিএন) জানান, জব্দকৃত সার টেকনাফ কাস্টম্সে এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category