মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ফিলিস্তিনিদের মরদেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করছে ইসরাইল!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক – প্রথম বুলেটিন :- গাজায় ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পর থেকেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের একাধিক অভিযোগ উঠছে। যা বরাবরই অস্বীকার করে আসছে ইসরাইল। তবে এবার নিহত ফিলিস্তিনিদের মরদেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ চুরির অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। আর গাজাভিত্তিক একাধিক এনজিও বলছে, তাদের কাছে এসবের প্রমাণও রয়েছে। ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের মরদেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ চুরির অপরাধের বিচারের লক্ষ্যে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহবান জানিয়েছে গাজাভিত্তিক এনজিওগুলো।

ফিলিস্তিনিদের মরদেহ থেকে সম্ভাব্য অঙ্গ-প্রত্যঙ্গ চুরির বিষয়ে “উদ্বেগ” জানিয়ে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর নামে একটি এনজিও বলছে,ইসরাইলি সেনাবাহিনীর কাছে থেকে ছাড় পাওয়া মৃত ফিলিস্তিনিদের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করে অঙ্গ-প্রত্যঙ্গ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এনজিওটির দাবি, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজায় বিভিন্ন এলাকা এবং উত্তর গাজায় আল-শিফা এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে ফিলিস্তিনিদের শতাধিক মরদেহ নিয়ে গেছে।

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে চোখের কর্নিয়া, লিভার, কিডনি এবং হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ চুরির তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে ইউরো-মেড মনিটর। এছাড়াও ইসরাইলি সেনারা একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের মৃতদেহ উত্তোলন করেছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে পরিবারের সম্মতি ছাড়া মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী। এর আগে ইসরাইলি ডাক্তার মেরা ওয়েইস তার বই “ওভার দ্য ডেড বডিস” এ বলেন, ১৯৯৬ এবং ২০০২ সালের মধ্যে মৃত ফিলিস্তিনিদের শরীর থেকে চুরি করা অঙ্গ-প্রত্যঙ্গ ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা গবেষণায় ব্যবহৃত হয়েছে এবং ইসরাইলি রোগীদের দেহেও প্রতিস্থাপন করা হয়েছিল। গাজায় কাজ করা বিভিন্ন এনজিওগুলো বলছে, তাদের হাতে এসবের যথেষ্ট প্রমাণ রয়েছে। আজ হয়তো ইসরাইল বেঁচে যাচ্ছে তবে একদিন ঠিকই এসবের বিচার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category