সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

ফরিদপুরে সালথায় ঘরের দরজার তালা ভেঙে চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ফরিদপুরে সালথায় ঘরের দরজার তালা ভেঙে চুরি

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:-ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের শেখ আকরামুজ্জামানের ঘরের দরজার তালা ভেঙ্গে ১ ভরি স্বর্ণালংকার ও জমির ২টি দলিল চুরি করে নিয়ে যায়।

সোমবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল।

শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান বলেন, আমরা পরিবারের সকলেই ঢাকাতে বসবাস করি। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। আমরা বাড়িতে ছিলাম না। ভোর রাতে আমার দেবর আমাদের ফোন করে জানান যে আমার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি আমার আলমারির ভিতরে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা ও দুটি জমির দলিল চুরি করা হয়েছে।

শেখ আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমরা রাতের খাবার খেয়ে ১০ টার দিকে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত তিনটার দিকে ঘুম ভাঙলে ঘরের বাহিরে বের হতে চাইলে বাহির দিয়ে আমার ঘরে তালা মারা থাকায় আমরা ডাক চিৎকার শুরু করলে পাশে থাকা লোকজন এসে আমাদের ঘরের তালা খুলে দেয়। পরে আমরা দেখতে পাই আমার ভাইয়ের ঘরের তালা ভাঙ্গা। ভাইয়ের ঘরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে আমরা ভাইকে ফোন করে জানাই এবং পুলিশকে বিষয়টা অবগত করি।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন,খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।এখন পর্যন্ত থানায় তারা কোন অভিযোগ দেয়নি।লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category