বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

প্রধানমন্ত্রী বরিশালের পথে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:- শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার পরে ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হন তিনি। এবার দলীয় প্রধান হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বরিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের সকল জেলা-উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে নির্ধারিত জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে সভামঞ্চ তৈরির পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দলের মনোনয়ন পাওয়া, না পাওয়া নিয়ে গত কয়েক মাসে কম জল ঘোলা হয়নি দক্ষিণাঞ্চলের রাজনীতিতে। তবে সভানেত্রীর প্রশ্নে সব নেতারা এক টেবিলে। শেখ হাসিনাকে বরণ করতে চারদিকে সাজসাজ রব। সফরকে সফল করতে তৎপর নেতাকর্মীরাও।আয়োজকরা জানান, সভায় প্রায় ১০ লাখ মানুষের সমাগমের আয়োজন করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন,সর্ববৃহৎ একটি জনসভা প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আনুমানিক ১০ লাখ লোকের সমাবেশের চেষ্টা করা হয়েছেন।এদিকে, শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, জনসভায় প্রবেশের আগে প্রত্যেককে চেকিং করা হবে। বরিশাল ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত পুলিশের ফোর্স আনা হচ্ছে। সাদা পোশাকেও গোটা এলাকা নজরদারিতে রাখা হবে।
বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category