সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

পানপট্টি ইউনিয়ন কার্যালয় এর অফিস শুভ উদ্বোধন ও পথ সভা করেন গণ অধিকার পরিষদ – ভিপি নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ Time View

মো:জহিরুল ইসলাম :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মুক্তিযুদ্ধের হাট বাজারে গতকাল ০৩/০৪/২৫ ইং রোজ বৃহস্পতিবার ৫টা ৩০ মিনিটের সময় আমাদের অঙ্গীকার।

দেশ হবে জনতার এই স্লোগানে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয় এর অফিস শুভ উদ্বোধন ও পথ সভা করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর,এসময় তিনি পানপট্টি লঞ্চঘাট,বোয়ালিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অএ ইউনিয়নের জনসাধারণের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পানপট্টি ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন ও পথ সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি দক্ষিণ বঙ্গের তারুণ্যের আইকন নুরুল হক নুর। তিনি পানপট্টি ইউনিয়ন কার্যালয় এর অফিস শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-পান।

পট্টিতে আমার এই প্রথম আসা তার পরেও আমাকে না দেখে,না আসার পরেও এই পানপট্টির সাধারণ মানুষ আমায় গভীর ভালবাসা দিয়ে বরন করেছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সকল রাজনৈতিক দল তথা সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলছি এই রাষ্ট্র সংস্কার এবং রাজনীতির পরিবর্তনের অঙ্গীকার নিয়েই গণঅধিকার পরিষদ রাজনীতিতে এসেছে।

২০২১ সালে জনতার অধিকার,আমাদের অধিকার,আমাদের,অঙ্গীকার,দেশ হবে জনতার এই স্লোগান এবং গণতন্ত্র,ন্যায় বিচার,অধিকার এবং জাতীয় স্বার্থ এই ৪টি মূলনীতি নিয়েইগণধিকার পরিষদ তার যাত্রা শুরু করে।

তিনি আরো বলেন গণতন্ত্র হলো জনগণ যেন ভোট দিয়ে তার পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে,
নির্ভয়ে যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে ও সংগঠন করতে পারে।

সেই ধরনের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে,এই ধরনের একটা গণতন্ত্র আমরা চেয়েছি- যে কারনে আমাদের ৪টি মূলনীতি আমরা গণতন্ত্রের কথা বলেছি। ভিপি নূর আরও বলেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তাহলে গুটি কয়েকজন খারাপ মানুষ লেজ গুটিয়ে পালাবে আর খারাপ মানুষের বিরুদ্ধে ভালো মানুষ গুলো ঐক্যবদ্ধ হতে হবে।

গণধিকার পরিশোধ সেই কল্যাণের জন্য কাজ করছেন বলে জানান এবং ঈদ পরবর্তী সকলকে শুভেচ্ছা ও সকলের কাছে দোয়া কামনা করেন ভিপি নুরুল হক নুর।

এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির আহব্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু,মোঃ শাহআলম সিকদার সদস্য সচিব পটুয়াখালী জেলা,এম সোহেল রানা সিনিয়র যুগ্ম-আহব্বায়ক পটুয়াখালী জেলা,মোঃ মশিউর রহমান সাদ্দাম মৃধা যুগ্ম-আহব্বায়ক পটুয়াখালী জেলা,এবং দুদা মেম্বর আহ্বায়ক পানপট্টি ইউনিয়ন, গলাচিপা,আবুল বাসার মৃধা সদস্য সচিব পানপট্টি ইউনিয়ন,গলাচিপা, মোঃ শামিম হাওলাদার আহ্বায়ক যুব অধিকার,মোঃ ইলিয়াস হোসেন সদস্য সচিব যুব অধিকার পানপট্টি ইউনিয়ন,মোঃ বশির হাওলাদার আহ্বায়ক শ্রমিক অধিকার, মোঃ আব্দুল জব্বার মোল্লা সদস্য সচিব শ্রমিক অধিকার পানপট্টি ইউনিয়ন,গলাচিপা,পটুয়াখালী।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ আমির হোসেন।
এছাড়াও উক্ত কার্যালয় এর শুভ উদ্বোধনী ।

পথ সভায় পানপট্টি ইউনিয়নের শত শত সাধারণ মানুষের সমাগম হয় এবং ইউনিয়নের সকল মানুষ বলে ভিপি নুরুল হক নুর আমাদের ছেলে আমরা তাকে ভালবাসি এবং ভালবেসে আমরা সবাই তাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ বলে- তাকে দোয়া করেন পানপট্টি ইউনিয়নসহ গলাচিপার সর্বস্তরের সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category