মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

পাংশায় রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির কামড়ের শিকার কৃষক 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

পাংশায় রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির কামড়ের শিকার কৃষক

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি,রাজবাড়ী:-রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক মো. হেলাল বিশ্বাস (৫০)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা যায়,শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে যায় কৃষক হেলাল বিশ্বাস। এসময় তার পায়ে একটি বিষধর রাসেল ভাইপার সাপ কামড়ে দেয়।পরে দ্রুত হেলাল বিশ্বাস অন্য কৃষকদের সহযোগিতায় সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়।বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাপের কামড়ে আহত হেলালের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন,আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুততাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক বলেছেন,বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category