বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

আগামী ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিন সারাদেশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৩০ তারিখ আবারও কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে। সেদিন আপনারা লাল-সবুজ পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন সমাবেশ করবেন। সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের খেলা শেষ, এখন খেলা হবে রাজনীতির খেলা।সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে হরতাল, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

তিনি বলেন, কোথায় অক্টোবরের ২৮ তারিখ? এতদিন কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? বলেছিলেন, অলিগলি খুঁজে পাবো না, কে পালিয়েছে? কুড়াল মাছ খেয়ে পালিয়েছিলো কে? অলিগলি খুঁজে পাননি, যাবেন কোথায়? দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? এই বছর না ওই বছর? রোজার আগে না রোজার পর।

আন্দোলন করে বিএনপি ভুয়া হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতাল ডাকে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।

তিনি বলেন, বিদেশিদের ভয় দেখায়। ৪১.৮ পার্সেন্ট ভোটারের ভোটে শেখ হাসিনা সরকার নির্বাচিত করেছে। এটা জনগণের সরকার। কোনো বিদেশিদের সরকার না। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তারা কালো পতাকা মিছিল করে। কালো পতাকা মানে কী, শোকের মিছিল। কালো পতাকা ভুয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category