বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

নেএকোনা ৫ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,আহমদ হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

সাগর আহমেদ জজ,পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধিঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন,৭৯ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন,২৭ হাজার ২১৪ ভোট।

এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ৬০৬,তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী সোনালী আঁশ প্রতীকে ৩৭২ এবং স্বতন্ত্র প্রার্থী ডঃ আনোয়ার হোসেন ঈগল প্রতীক নিয়ে ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।

ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৬শ’২৯, মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৩০,বাতিলকৃত ভোটের সংখ্যা ১হাজার ৫শ’ ৯৯।
উক্ত আসনে ৮১টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৬শ’ ৯৯ জন।

রোজ রোববার (৭ ই জানুয়ারি)২০২৪ ইং রাতে সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category