সাধীন আলম হোসেন বিশেষ প্রতিবেদন :-
✓ নির্বাচনি এলাকার জেলা বা উপজেলা হতে প্রকাশিত স্থানীয় পত্রিকা এবং জাতীয় দৈনিক,টেলিভিশন চ্যানেল, আইপিটিভি,অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় সংবাদ প্রতিনিধিগণকে রিটার্নিং অফিসারের কার্যালয় হতে বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তার নিকট হতে সাংবাদিক পাশ সংগ্রহ করতে হবে।
✓ রাজধানী কেন্দ্রিক সাংবাদিক ও গণমাধ্যম কর্মীগণকে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা হতে সাংবাদিক পাশ ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে হবে।
✓ ভোটগ্রহণ দিনের অন্তত তিনদিন পূর্বে সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাডে নিউজ এডিটর বা চিফ রিপোর্টার বা বার্তা প্রধান বা ব্যুরো প্রধান বা জেলা প্রতিনিধি নির্বাচন কমিশন সচিবালয় বা রিটার্নিং অফিসার ক্ষেত্রমত সহকারী রিটার্নিং অফিসার বরাবর স্বাক্ষরিত আবেদন দাখিল করতে হবে। সংশ্লিষ্ট সংবাদ প্রতিষ্ঠান হতে এ্যাসাইনমেন্ট প্রাপ্ত সাংবাদিকের নাম,প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়পত্র,পিআইডি কার্ড,জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট ও ০১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করে রিটার্নিং অফিসার ক্ষেত্রমত সহকারী রিটার্নিং অফিসার বরাবর আবেদন করতে হবে। প্রাপ্ত আবেদনসমূহ ও দলিলাদি যথাযথভাবে যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার ক্ষেত্রমত সহকারী রিটার্নিং অফিসার যৌক্তিক সংখ্যক সাংবাদিককে নির্বাচনি সংবাদ সংগ্রহের অনুমোদন ও কার্ড ইস্যু করবেন।
✓ টেলিভিশনের সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে সহায়তা করার জন্য যে সকল সাপোর্ট স্টাফ নিয়োজিত থাকবেন তাদের জন্য আলাদা সাপোর্ট স্টাফ কার্ড সংগ্রহ করতে হবে।
✓ সাংবাদিক বা গণমাধ্যম কর্মীগণ যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার সংগ্রহ করবেন।
সাংবাদিকগণ,মোটর সাইকেল এর পাস এর জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র,প্রেস আইডির কপি,এনআইডির কপি,মোটরসাইকেল রেজিস্ট্রেশনের কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স এর কপিসহ রিটার্নিং অফিসার ক্ষেত্রমত সহকারী রিটার্নিং অফিসার বরাবর আবেদন করবেন।
✓ বৈধ কার্ডধারী সাংবাদিকগণ ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ,ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন,তবে কোনক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না;একইসাথে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকগণ ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না:,
ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না;
✓ ভোটকক্ষের ভিতর হতে কোনভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না; ভোটকেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে কোনক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাঁধার সৃষ্টি করা যাবে না: সাংবাদিকগণ ভোটগণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না: ভোটকক্ষ হতে ফেসবুকসহ কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না; সাংবাদিকগণ কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন;
✓ ভোটকেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরুপ হস্তক্ষেপ করতে পারবেন না।
কোন প্রকার নির্বাচনি উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না;সাংবাদিকগণ নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোন ধরণের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন;
✓ নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য সাংবাদিকগণ নির্বাচনি আইন ও বিধিবিধান মেনে চলবেন
✔ কোন সাংবাদিক বা গণমাধ্যমকর্মী নির্দেশনাসমূহ অমান্য করলে কার্ড ইস্যুকারী কর্তৃপক্ষ সাংবাদিক পাশ বাতিলসহ উক্ত সাংবাদিক বা উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে।