সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নারী ফুটবল খেলোয়ারকে সংবর্ধনা দিলেন:জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫৫১ Time View

নারী ফুটবল খেলোয়ারকে সংবর্ধনা
দিলেন:জেলা প্রশাসক

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি:গত কাল পঞ্চগড়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের (অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯) ৬ কৃতি ফুটবল খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৯)’র কৃতি খেলোয়াড় নুসরাত জাহান মিতু ও তৃষ্ণা রানী এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৬)’র কৃতি খেলোয়াড় ইয়ারজান বেগম,শিউলী রাণী,বৃষ্টি রায় ও আলপি বেগমের হাতে ফুলের তোড়া,ক্রেস্ট ও ঈদ উপহার তুলে দেন,জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

উক্ত অনুষ্ঠানে জানা যায়,চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ প্রমিলা ফুটবল চাম্পিয়নশিপে ভারতের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ ছাড়া চলতি বছরের ১০ মার্চ নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব সাফ ১৬ প্রমিলা ফুটবল চাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই দুই চাম্পিয়নশিপে পঞ্চগড়ের ৬ নারী ফুটবলার অংশ নেয়। এর মধ্যে ইয়ারজান সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেয়।

জেলা প্রশাসক মোঃজহুরুল ইসলাম বলেন,মাদককে না বলি,ভালো খেলাকে হাঁ বলি।তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী রত্ন শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করতেছেন বলে জানান।তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন,ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক টুকু রেহমান,বোদা ফুটবল একাডেমীর পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম,জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম রায়সহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category