বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

মশিউর রহমান রাসেল বিশেষ প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটিতে জাল টাকা সহ আবু জাফর সিকদার (৪৫) নামে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে ও ঝালকাঠি জেলা কারাগারে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে বাজার করে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। পরে আকন ট্রের্ডাস নামে এক দোকানদারকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেয়। পরে তাদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ৫০০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আবু জাফর নিজেই স্বীকার করেছে সে ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category