শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নড়াইলে পুলিশ পরিদর্শকদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে পুলিশ পরিদর্শকদের বিদায় জনিত ক্রেস্ট প্রদান করছেন এসপি মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) শেখ মিজানুর রহমানের অবসর জনিত বিদায় এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ফজলুল হক এর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক স্বরূপ ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ পরিদর্শক (সঃ) ফজলুল হক এর চট্টগ্রাম রেঞ্জে বদলী হয়েছে।

পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মিজানুর রহমান ১৯৮৪ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে এএসআই (নিঃ), ২০০৩ সালে এসআই (নিঃ) এবং ২০১৭ সালে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি চাকরি জীবনে যশোর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পিরোজপুর, ডিএমপি এবং জিএমপিতে কর্মরত ছিলেন। তিনি সর্বশেষ পুলিশ পরিদর্শক(অপারেশনস্) হিসেবে লোহাগড়া থানায় কর্মরত ছিলেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category