বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নওগাঁ-৩ আসেনর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন-ফজলে হুদা বাবুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View

নওগাঁ-৩ আসেনর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন-ফজলে হুদা বাবুল

উজ্জ্বল কুমার,নওগাঁ:-আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বদলগাছী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি-এর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু,মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার নামা,মহাদেবপুর উপজেলার ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা আতাউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলে হুদা বাবুল বলেন,
“জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনমুখী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান এবং একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category