শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ধামরাইয়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে ষাঁড় লড়াই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ধামরাইয়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে ষাঁড় লড়াই

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা) প্রতিনিধিঃ-:পৌষ বিদায় নিয়েছে,পৌষের সমাপনীতে উদযাপিত হয়েছে বাঙালীর ঐতিহ্যবাহী উৎসব পৌষ সংক্রান্তি। বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া,ঘুড়ি উড়ানো,মাছের মেলা অন্যতম।ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় সাকরাইন মেলা হয়। ঘুড়ি ওড়ানো,মাটির তৈরি জিনিসপত্র বিক্রি ও বিভিন্ন রকমের খাবার বিক্রি এই মেলার অন্যতম আকর্ষণ।পৌষ সংক্রান্তি উপলক্ষে ধামরাইয়ের ১১টি স্থানে ৩ দিনব্যাপী সংক্রান্তি ও হিন্দু সম্প্রদায়ের বুড়াবুড়ির মেলা শুরু হয়েছে।১৬ জানুয়ারি শুরু হয়েছে পৌষ সংক্রান্তির ষাড় লড়াইয়ের মেলা।ধামরাই আমতা ইউনিয়ন এর আগজেঠাইল খেলার মাঠে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী ষাড় লড়াইয়ের মেলা। শীত উপেক্ষা করে সকাল থেকে হাজারো দর্শনার্থীদের ভীড়ে মিলন মেলায় পরিণত হয়ে উঠেছে আগজেঠাইল মাঠ।মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আরিফ হোসেন। মেলার বিজয়ীদের নিজ হাতে পুরস্কার বিতরণ করেন তিনি আরো বলেন এই মেলা আমাদের প্রাণের মেলা ছোটবেলা থেকে দেখতেছি এই উৎসব সামনের বৎসর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবো। এ মেলার অন্যতম আকর্ষণ ধীর গতিতে মোটরসাইকেল চালানো হরেক রকমের খাবার। মেলায় খই,বিন্নি, বাতাসা,চিনির তৈরীর খেলনা,ভাজা পেঁয়াজো,চানাচুর, বাদাম,মাটির তৈজষপত্র,বাঁশ-বেতের তৈজষ পত্র, বাচ্চাদের খেলনার দোকান সহ চটপটির ষ্টল গুলোতে প্রচন্ড ভীড় দেখা যায়। সকল ধর্মের মানুষ এই মেলায় ভীড় করে গৃহস্থালীর প্রয়োজনীয় মাটির তৈরী জিনিষপত্র ক্রয় করার জন্য।আজও মাটির তৈরি জিনিস এবং লোহার তৈরি দা,বটি সহ প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিসপত্রের দোকানে ভীড় জমিয়েছিল সব বয়সের নারীরা। ধর্মীয় গন্ডির মধ্যে পূজা উৎসব হলেও মেলায় সার্বজনিনতা ফুটে উঠেছে।শিশু কিশোরদের জন্য আনন্দের দিন এটি;সকালে ঘুড়ি উড়ানো,হরেক রকমের খাবার আর খেলনা কেনার বায়নাতো রয়েছেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category