বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

দেবহাটায় স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

দেবহাটা প্রতিনিধি: উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করলেন ইউএনডিপি প্রতিনিধি দল। সোমবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে সমাপ্ত হওয়া ২টি চক্রের স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন উক্ত প্রতিনিধিগন। জেলার দেবহাটা উপজেলার নারী উপকারভোগীদের সরকারি সম্পদ রক্ষানাবেক্ষণ কাজ, আয় বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা বিষয়ে খোঁজখবর নেন। এসময় ইউএনডিপি’র আরএন্ডআইজি ক্লাস্টার’র সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, ডিএমএ এবং এনপিএম (এ.আই) রোজি আক্তার, ইএন্ডই বিশ্লেষক জিএফ রব্বানী, শুনিপুন গার্মেন্টসের ইনচার্জ ও মার্কেটিং অফিসার এসকে ফিরোজ উদ্দিন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সদস্য দিপঙ্কর বিশ্বাস।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির যৌথ অর্থায়নে বাস্তবায়ন সহযোগী সুশীলনের সহযোগীতায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি, তালা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলায় ১ হাজার ৮শ ৭২ জন উপকারভোগী নারীর কর্মের মাধ্যমে জীবনমান উন্নয়ন করা হয়েছে। প্রতিটি চক্রে উপজেলার প্রতি ইউনিয়নে ৩৬ জন নারী স্বপ্নকর্মী হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে প্রকল্পটি বন্ধ থাকলেও সুবিধাভোগীরা বিভিন্ন আয়মূলক কর্মকান্ড পরিচালনা করে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category