
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় দেশি বকনা গরু বিতরন এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠীত হলো। ২২ ফেব্রুয়ারী ২০২৪ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অতি দরিদ্র পরিবারের মধ্যে ৩২৫ টি দেশি বকনা গরু বিতরন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশীলন উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, হিরো গাইন প্রতিনিধি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্টানটি সার্বিক সমন্বয় করেন দেবহাটা এরিয়া প্রোগাম প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ ঘোষ ।
তিনি বলেন, ৩২৫ টি পরিবারের মধ্যে ৩২৫ টি গরু বিতরণ করতে পারছি। এটা একটি ভালো বিষয়। তিনি বিশ্বাস করেন যে, এর মাধ্যম পরিবারগুলোর জীবিকায়নের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে।
উপজেলা চেয়ারম্যা এবং উপজেলা নির্বাহী অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।