শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

দেবহাটায় আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাক্ষাণ করে মিছিল ও সমাবেশ করেছে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। রবিবার উপজেলা পারুলিয়া, গাজীহাটে হরতাল বিরোধী মিছিল ও ঈদগাহ বাজারে সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করায় মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে, হরতাল প্রত্যাক্ষাণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে রবিবার সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড হতে একটি হরতাল বিরোধী মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবু রায়হান চত্বরে পথসভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পথসভাটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।
এছাড়া অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উদ্যোগে ঈদগাহ বাজারে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন উল্লাহ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, বাচ্চু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অপরদিকে, রবিবার বিকালে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে হরতাল-অবরোধকে প্রত্যাক্ষাণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা, চলমান হরতাল-অবরোধ প্রত্যাক্ষাণ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে জয় করার আহবান জানান। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান বক্তারা। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হককে পুনরায় নৌকা প্রতীক প্রদান করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দরা।
এসব কর্মসূচির পাশাপাশি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এক ভিডিও বার্তায় পুনরায় তাকে জয়ী করতে ভেদাভেদ ভুলে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category